দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদুল ফিতরের ছুটি শেষে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে যানবাহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী। কেউ কেউ বাধ্য হয়ে পণ্যবাহী ট্রাকে করেও ঢাকায় ফেরার চেষ্টা করছেন।
শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডারমোড় এলাকায় গিয়ে দেখা যায়, বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীসংখ্যার তুলনায় যানবাহন কম থাকায় তৈরি হয়েছে দীর্ঘ অপেক্ষা। এ সুযোগে কিছু পরিবহন স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যাত্রীরা জানান, পর্যাপ্ত যানবাহন নেই। যা আছে, সেগুলোতেও কয়েক গুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে।
ঢাকায় যাওয়ার স্বাভাবিক ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকা। এখন ৭০০ টাকার মতো নেওয়া হচ্ছে। আমরা শিক্ষার্থী, এত টাকা দিয়ে যাওয়া কঠিন।
তবে পরিবহন মালিকদের দাবি, জ্বালানি-সংকটের কারণেই পর্যাপ্ত যানবাহন সড়কে নামানো সম্ভব হচ্ছে না। এ কারণে সাময়িক এই সংকট তৈরি হয়েছে।
জে আই